জাতীয়


পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্ধোধন সোমবার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ মার্চ ২০২২, ১২:৫৩ অপরাহ্ন, রবিবার

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্ধোধন সোমবার

দেশের সর্ববৃহৎ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে সোমবার (২১ মার্চ)। 


এরই মধ্যে শেষ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের সব নির্মাণকাজ। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এ বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করবেন।


আমদানি করা কয়লা দিয়ে চালিত আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির সর্বাধুনিক কেন্দ্রটি পরিবেশের ক্ষতি করবে না বলে দাবি বিদ্যুৎ বিভাগের। ১ হাজার একর জমির ওপর নির্মিত এ বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে ১৯ হাজার ৯৭৫ কোটি টাকা। প্রতিদিন এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজন হবে ১৩ হাজার টন কয়লা।


চীনের সাথে যৌথ উদ্যোগে ২০১৬ সালে এক হাজার একর জমিতে শুরু হয় প্রকল্পের কাজ। নির্ধারিত সময়ে ২০২০ সালেই উৎপাদন শুরু করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র।


পায়রা কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র দক্ষিণাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। সরকারের দীর্ঘ মেয়াদী বিদ্যুৎ উৎপাদন পরিকল্পনার প্রথম সফলতা এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। 


পটুয়াখালী জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করেছে। নতুন সাজে সাজানো হয়েছে বিদ্যুৎকেন্দ্রটি। সোমবার প্রধানমন্ত্রী সকাল ১০টায় বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করবেন।


এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিদেশি অতিথিসহ প্রায় ৫০০ আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। 



জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।