জাতীয়


মাঝরাতে সড়কে ঝড়ল ৪ প্রাণ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৩ মার্চ ২০২২, ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার

মাঝরাতে সড়কে ঝড়ল ৪ প্রাণ

কক্সবাজারে সিএনজি চালিত অটোরিকশা ও মাটি ভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


মঙ্গলবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ারের ঢালুতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


উখিয়ার শাহপরী হাইওয়ে পুলিশশের ইনচার্জ শেফায়েত হোসেন জানান, ড্রাম ট্রাকটি দ্রুত গতিতে উখিয়া থেকে বালুখালীর দিকে যাচ্ছিল। অপরদিকে সিএনজিচালিত অটোরিকশাটি কক্সবাজারে দিকে যাচ্ছিল। রাত ১১টার দিকে গাড়ি দুটি ঘটনাস্থলে এলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।


দুর্ঘটনাস্থলের ওই জায়গাটি ঢালু হওয়ায় গাড়ি দুটি একে অপরের লাইটের আলো দেখতে না পাওয়ায় সংঘর্ষ ঘটে বলে জানান শেফায়েত হোসেন।


এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।



জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।