

রাজধানীতে গেল পরশু সন্ধ্যায় দুর্বৃত্তের ছুরির আঘাতে এক এসআই এর আহত হবার ঘটনার রেশ না কাটতে না কাটতেই ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হলেন বংশাল থানার ৫ পুলিশ সদস্য।
বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতে পুরানো ঢাকার বংশাল থানার প্রবেশ গেটের সামনে ধরে আনা এক ছিনতাইকারী সুইচ গিয়ার ছুরি দিয়ে পুলিশ সদস্যদের উপুর্যুপরি আঘাত করলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
বংশাল থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গুলিস্তানের ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস স্টেশনের আগে ইমন ও জুয়েল নামে দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে টহল টিম। পরে তাদের গাড়িতে করে বংশাল থানার সামনে নিয়ে আসার পর আচমকাই ছিনতাইকারী ইমন তার কাছে থাকা সুইচ গিয়ার ছুরি দিয়ে পাঁচ পুলিশকে এলোপাতাড়ি আঘাত করে। এতে এসআই হাসানসহ এএসআই তাজুল ইসলাম কনস্টেবল নজরুল, সজীব ও শফিকুল আহত হন। এদের মধ্যে কনস্টেবল নজরুলের অবস্থা গুরুতর। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই বিষয়ে এক প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিভাগের শিক্ষক তৌহিদুল ইসলাম দূরবীন নিউজকে বলেন, এ অপ্রত্যাশিত ঘটনায় সাধারণের বিচলিত হওয়াটাই স্বাভাবিক। কারন খোদ জানমালের হেফাজতকারীরাই এখন হামলার শিকার হচ্ছেন। এটা কি কোন মহলের উদ্দেশ্যমূলক চক্রান্ত নাকি নেহায়াতই এক বিচ্ছিন্ন ঘটনা তা প্রশাসনের খতিয়ে দেখা উচিৎ।
কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
নারীদের এগিয়ে যাওয়ার পথে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সম্মানিত লেকচারার ও কোঅর্ডিনেটর আব্দুর রহমান রাহাদ। নির্ধারিত ক্লাস টেস্ট চলাকালে এক ছাত্রীর শিশুকে নিজের কোলে সামলে রেখে তাকে সহপাঠীদের সঙ্গে একই সময়ে নিশ্চিন্তে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।