

ভারতের অন্ধ্রপ্রদেশে চিত্তোর জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪০ জন। শনিবার রাতে সাড়ে ১১ টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।
তিরুপাতি পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন, চালকের গাফিলতির কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটে খাকতে পারে। তিরুপাতি থেকে ২৫ কিলোমিটার ধরে বাকরাপেটাতে যাত্রবাহী বাসটি পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট উপত্যকায় পড়ে যায়। খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রোববার ভোরবেলা বিয়ের অনুষ্ঠান ছিল। সকালে রওনা দিলে বিয়ের অনুষ্ঠানে আর যোগ দেওয়া যাবে না। আনন্দও করা যাবে না সেভাবে। আর তাই রাতেই রওনা দিয়েছিলেন অন্তত ৫২ জন। বিয়েবাড়ির অনুষ্ঠান বলে বাসেই চলছিল হাসিঠাট্টা, গল্পগুজব।
দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রূপি সহায়তার ঘোষণা দিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী জগন মোহন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-০৪ (পূর্বাচল) কার্যালয়ের উচ্চমান সহকারী হারুন ইসলাম ওরফে হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং অবৈধ সম্পদ গড়ার গুরুতর অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা কয়েকজন ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, দালালদের মাধ্যমে বিভিন্ন যানবাহনসংক্রান্ত সেবা দ্রুত করে দেওয়ার নামে নিয়মবহির্ভূত অর্থ আদায়ের একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়।
লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী রানী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার বাবা রনজিং কুমার রায়কে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জ সদর উপজেলার কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর বাঁধ ফের ভেঙে গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করে আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। এতে কয়েকটি গ্রামের নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি অনেক বসতঘরে পানি ঢুকে পড়েছে। হঠাৎ পানি প্রবেশ করায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে এক চা দোকানিকে হুমকি ও ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর ফোনে ওই দোকানিকে আবারও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।