জাতীয়
যানজটের হরতাল
নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার সকাল থেকে বাম গণতান্ত্রিক জোটের ঢিলেঢালা হরতাল চলছে। শুধুমাত্র রাজধানীর পল্টন ও শাহবাগ ছাড়া অন্য কোন এলাকায় হরতালের প্রভাব দেখা যায় নি। মহানগরের সড়কগুলোতে প্রতিদিনের মতই তীব্র যানজট দেখা গেছে সকাল থেকেই।
যদিও নিজেদের ডাকা হরতালে সকাল থেকে পল্টন মোড়ে অবস্থান ছিল বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীদের। তারা থেমে থেমে হরতালের সমর্থনে মিছিল বের করেন। মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থা নেয়।
এদিকে শাহবাগ মোড়ে অবরোধ নেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। সকাল ৮টা থেকে তাদের এ অবরোধ শুরু হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু করেন তারা।
শাহবাগ মোড়ের প্রতিটি দিক অবরোধ করে অবস্থান নেন হরতাল সমর্থকেরা। তারা রাস্তার ওপর কাঠ, ব্যানার পুড়িয়ে প্রতিবাদ জানাতে থাকেন।
হরতালের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় কর্মজীবি মানুষেরা। হেঁটে, রিকশায় করে অনেককে গন্তব্যে যেতে দেখা যায়।
এদিকে রাজধানীর পল্টন-মতিঝিল, কাকরাইল, মগবাজার, মহাখালী, বনানী, গুলশান, ফার্মগেটসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট দেখা গেছে। রাস্তায় প্রচুর গণপরিবহন দেখা গেছে।
এদিকে বাম জোটের হরতালকে কেন্দ্র করে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য
প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
.jpg)


