জাতীয়


নিরাপদ সড়কের জন্য ৩৫৮ মিলিয়ন ডলার দিবে বিশ্বব্যাংক


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ মার্চ ২০২২, ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার

নিরাপদ সড়কের জন্য ৩৫৮ মিলিয়ন ডলার দিবে বিশ্বব্যাংক

বাংলাদেশে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ৩৫৮ মিলিয়ন ডলারের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।


২০৩০ সালের মধ্যে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রকল্পটি সহায়তা করবে। দেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতেও প্রকল্পটি সহায়তা করবে।  


গাজীপুর – এলেঙ্গা ও নাটোর- নবাবগঞ্জ এই ২টি মহাসড়কে উন্নত প্রকৌশলী নকশা, গতি নিয়ন্ত্রণ, পথচারীদের সুবিধা এবং জরুরি সেবা প্রয়োগ করা হবে। বিশ্বব্যাংক আশা করছে এতে ২টি মহাসড়কে ৩০ শতাংশেরও বেশি মৃত্যু কমাতে সাহায্য করবে ।


বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন বলেন, ‘সড়ক দুর্ঘটনা শারীরিক অক্ষমতার কারণ। শিশু মৃত্যুর চতুর্থ প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। এ সকল দুর্ঘটনা বেশীরভাগ সময় নিম্নবিত্ত পরিবারকে প্রভাবিত করে। বাংলাদেশের জন্য, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ।’


তিনি বলেন, ‘প্রকল্পটি বিশ্বব্যাংক দ্বারা সমর্থিত দক্ষিণ এশিয়ার প্রথম সড়ক নিরাপত্তা প্রকল্প। এটি বাংলাদেশকে সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি মানুষের ক্ষয়ক্ষতি কমানোর জন্য একটি ব্যাপক কর্মসূচি তৈরি করতে সহায়তা করবে।’


প্রকল্পটি নির্বাচিত শহরাঞ্চল এবং জেলা সড়কগুলোতে সড়ক নিরাপত্তার জন্য কাজ করবে। এটি ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে টহলের সক্ষমতা আধুনিকীকরণ ও দ্রুতগতি পরিচালনা করতেও সাহায্য করবে। এছাড়া সড়ক পরিবহনে ঝুঁকিপূর্ণ আচরণ প্রতিরোধ করতেও সাহায্য করবে। দুর্ঘটনার দৃশ্য পরিস্কার করার জন্যে থাকবে স্বয়ংক্রিয় এআই সিস্টেম, যেমন সিসিটিভি, ইলেকট্রনিক্স মেসেজিং । ট্র্যাফিকের গতি কমানোর জন্য থাকবে টহল যান । 


বাস্তবায়িত হলে দুর্ঘটনা পরবর্তী যত্নের সুবিধা থাকবে , যা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে । একটি টোল-ফ্রি নম্বরের মাধ্যমে একটি অ্যাম্বুলেন্স পরিষেবাও স্থাপন করবে এবং দুটি জাতীয় মহাসড়কের করিডোর বরাবর নির্বাচিত জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপগ্রেড করা জরুরি যত্ন পরিষেবাগুলোও চালু করবে।


প্রকল্পটি চিকিৎসা প্রদানকারীদের ট্রমা কেয়ার বিষয়ে প্রশিক্ষণ দেবে। এছাড়া জরুরি চিকিৎসা সেবার মান বিকাশের পাশাপাশি , প্রোটোকল এবং অপারেশনাল নীতিগুলোর বিকাশে সহায়তা করবে।


প্রকল্পতে ক্র্যাশ ডাটাবেস এবং সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে যা ঘটনা সনাক্তকরণ ব্যবস্থা বাস্তবায়ন করবে।


আইসিটি সিস্টেমগুলোর তথ্য ব্যবস্থা বর্তমান যানবাহন নিবন্ধন, ড্রাইভার লাইসেন্সিং এবং অর্থপ্রদানের ডেটাবেসগুলোর মিশ্রণ সমর্থন করবে। প্রকল্পটি সড়ক নিরাপত্তা ও সচেতনতার পাশাপাশি আচরণগত পরিবর্তনের জন্য প্রচার-প্রচারণা চালাবে।



জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।