জাতীয়


বাংলাদেশের বড় প্রতিবন্ধকতা মত প্রকাশের পরাধীনতা: অ্যামনেস্টি


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৯ মার্চ ২০২২, ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার

বাংলাদেশের বড় প্রতিবন্ধকতা মত প্রকাশের পরাধীনতা: অ্যামনেস্টি

অ্যামনেস্টির 'দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস' শীর্ষক প্রতিবেদন সোমবার একটি তথ্য প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়- কঠোর আইনের মাধ্যমে বাংলাদেশে ২০২১ সালেও মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে । এতে অ্যামনেস্টি উদ্বেগ প্রকাশ করে এবং সরকার ও অন্যান্যদের জন্য সুপারিশও জানায়।


বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, কর্তৃপক্ষ গুম, বেআইনি আটক, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। বিরোধী দল এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দেওয়া হয়েছে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগ করে দমন-পীড়ন কার্যক্রম চালানো হয়েছে।


অন্যদিকে ভূমি দখল ও বন উজারের কারণে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষেরা তাদের সম্পদ হারানোর শঙ্কায় ছিলেন এবং ধর্মীয় সংখ্যালঘু ও শরণার্থীরা সহিংস হামলার শিকার হয়েছে বলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের ২০২১-২২ প্রতিবেদনে উল্লেখ করে।


১৫৪ দেশের মানিবাধিকার পরিস্থিতি নিয়ে তৈরি এই প্রতিবেদনে করোনাকালীন সময়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা কয়েকগুন বেড়েছে বলেও জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।