

গতবারের মতো এবারও বেশি সংখ্যাক ব্যবসায়ী মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তবে, তুলনামূলক এবার সংখ্যা কিংবা হারে ব্যবসায়ী কমেছে। প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রিসভার ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মধ্যে ১৩ জনেরই আয়ের উৎস ব্যবসা।অন্যদিকে, বিদায়ী মন্ত্রিসভার ৪৮ সদস্যের ২২ জন ছিলেন ব্যবসায়ী। আর ২০১৪ সালের নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় ৫৭ জনের ২১ জন ব্যবসায়ী ছিলেন।চব্বিশের ভোটে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এসব জানা গেছে। হলফনামা অনুযায়ী, এবারের মন্ত্রিসভায় ব্যবসায়ী ১৩, আইনজীবী ৫ ও ৪ জন চাকরিজীবী রয়েছেন।এছাড়া, সাতজন নিজেদেরকে রাজনীতিবিদ পরিচয় দিয়েছেন হলফনামায়। কৃষিকাজকে পেশা হিসেবে উল্লেখ করেছেন তিনজন। আর দুজন শিক্ষক, একজন স্থপতি ও একজন চিকিৎসক রয়েছেন নতুন মন্ত্রিসভায়।মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে যারা তাদের পেশা হিসেবে ব্যবসাকে উল্লেখ করেছেন, তারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান, রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান, প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।নিজেদের পেশা হিসেবে কৃষিকাজ উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।আইন পেশার কথা উল্লেখ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।চাকরিজীবী হিসেবে হলফনামায় পেশা উল্লেখ করা চার মন্ত্রী হলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং পানিসম্পদমন্ত্রী জাহিদ ফারুক।শিক্ষকতা পেশার কথা উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী রুমানা আলী।এছাড়া নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ইয়াফেস ওসমান স্থপতি এবং স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন চিকিৎসক।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।