হেড অফ ডিজিটাল মিডিয়া


স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে প্রতারণা করতেন মো. জুটন মিয়া। কিন্তু তার প্রতারণার শিকার ভুক্তভোগী মামলা করলে এবার রেহাই পেলেন না এই যুবক। ধরা পড়লেন পুলিশের জালে।বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা জুটন মিয়া কামরাঙ্গীরচরে বসবাস করতেন।ডিএমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুটন মিয়া নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনা ও ডিএমপি কমিশনারের ছোট ভাই পরিচয় দিয়ে এবং ছবি প্রদর্শন করে আব্দুর রাজ্জাক রাজন নামের এক ব্যক্তির নিকট থেকে বিভিন্ন সময় ৭০ লাখ টাকা হাতিয়ে নেন। পরে বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত জুটন মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।আদালতের গ্রেফতারি পরোয়ানার নির্দেশের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় জুটন মিয়ার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেয়া হয়েছে বলে জানিয়েছে হাজারীবাগ থানা পুলিশ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।