

দ্বাদশ সংসদে চিফ হুইপ ও আওয়ামী লীগের ৫ জনকে হুইপ নিয়োগ দিতে ফাইল প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতি হুইপদের নিয়োগ দেবেন। এরপর প্রজ্ঞাপন জারি হবে। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।আওয়ামী লীগের হুইপ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন যারা, তারা হলেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ইকবালুর রহিম, সাইমুম সরওয়ার কমল, নজরুল ইসলাম বাবু ও মাশরাফী বিন মোর্ত্তজা। এর মধ্যে আল মাহমুদ স্বপন, ইকবালুর রহিম ও নজরুল ইসলাম বাবু একাদশ জাতীয় সংসদেও হুইপের দায়িত্ব পালন করেন। বাকি দুজন নতুন মুখ। হুইপ পদে নিয়োগপ্রাপ্তরা প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন।আর চিফ হুইপ হচ্ছেন নূর-ই আলম চৌধুরী লিটন। এটি অবশ্য নতুন তথ্য নয়। গত ১০ জানুয়ারি সংসদ সদস্যেদের শপথের দিন আওয়ামী লীগ থেকে জানানো হয়েছিল, নূর-ই আলম চৌধুরী লিটনই চিফ হুইপ হচ্ছেন। একাদশ জাতীয় সংসদেও তিনি এ পদে ছিলেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।