

দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৫ সংসদ সদস্যকে হুইপ নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংসদ সচিবালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে।মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীকে চিফ হুইপ করা হয়েছে। তাকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।আরেক প্রজ্ঞাপনে বলা হয়, ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩) ও মাশরাফী বিন মোর্ত্তজাকে (নড়াইল-২) হুইপ হিসেবে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।নূর-ই আলম চৌধুরী লিটন একাদশ জাতীয় সংসদেও এ পদে ছিলেন। আর হুইপ হিসেবে নিয়োগ পাওয়া ৫ জনের মধ্যে ৩ জনই পুরাতন। নতুন মুখ এসেছেন ২ জন। ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও নজরুল ইসলাম বাবু একাদশ জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেন। আর সাইমুম সরওয়ার কমল ও মাশরাফী বিন মোর্ত্তজা প্রথমবারের মতো হুইপের দায়িত্ব পেলেন। তারা সকলে প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।