

টানা চতুর্থবার ও পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।মঙ্গলবার (২৩ জানুয়ারি) অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান জাপানের প্রধানমন্ত্রী। অভিনন্দন বার্তায় শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন ফুমিও কিশিদা। পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে শেখ হাসিনার সঙ্গে কাজ করতে জাপানের ইচ্ছা আছে বলেও জানান তিনি।এর আগে, গত ৯ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নে জাপান বরাবরই সবচেয়ে বড় সহযোগী।এদিকে, ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে গণভবনে যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে অভিনন্দনপত্র তুলে দেন।এ সময় দেশের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য সরকারের গৃহীত পদক্ষেপগুলো এগিয়ে নিয়ে সৌদি আরবকে আরও বিনিয়োগ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অপরদিকে, সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেন।দ্বাদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দনপত্র পাঠিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। তার পাঠানো অভিনন্দনপত্রটি পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মিসেস মারি মাসদুপুই।সকালে ফ্রান্সের রাষ্ট্রদূত মিসেস মারি মাসদুপুই গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার দেশের প্রেসিডেন্টের অভিনন্দনপত্রটি হস্তান্তর করেন।এ সময় দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরালো করার বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফ্রান্সের সহযোগিতা চান সরকারপ্রধান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।