

রাজধানীর শাহজাহানপুরে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করে রাতারাতি আলোচনায় আসেন খলিল। কম দামে মাংস বিক্রি করায় এবার তাকে হত্যার হুমকি দেয়া হলো। একইসঙ্গে তার ছেলেকেও হত্যার হুমকি দেয়া হয়েছে।এ ঘটনায় ঢাকার শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এ গরুর মাংস বিক্রেতা। বুধবার (২৪ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সুজিত কুমার সাহা।তিনি জানিয়েছেন, হুমকির ঘটনায় থানায় জিডি করেছেন খলিল। বিষয়টি তদন্ত করছে পুলিশ।হুমকির বিষয়ে খলিল জানান, কয়েকদিন আগে তাকে ফোন দিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ সময় হুমকিদাতারা তার ছেলের জন্য ছয় বুলেট, তার জন্য ছয় বুলেট রেখেছে বলে জানান। এছাড়া, তাকে লাশের ছবি পাঠানো হয়।এ মাংস ব্যবসায়ী আরও জনানা, হুমকি পেয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই আতঙ্কে ঘর থেকে বের হতে পারছেন না।প্রসঙ্গত, মাস দুয়েক আগে রাজধানীতে ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি শুরু করেন খলিল। তাতে তার দোকানে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। পরে রাজধানীর আরও কিছু মাংস ব্যবসায়ী ৬০০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি শুরু করে। এমন ঘটনায় ঢাকায় কমতে থাকে গরুর মাংসের দাম। পরবর্তীতে মাংস ব্যবসায়ীরা বৈঠক করে কেজিতে সাড়ে ছয়শ টাকা করে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেন। তবে, ৫৯৫ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করে আসছিলেন খলিল।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।