

দ্বাদশ জাতীয় সংসদের নওগাঁ- ২ (পত্নীতলা ও ধামুরহাট) আসনের নির্বাচন ভোটগ্রহণ চলছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত । এর আগে ভোর ৫ টায় কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হয় । এ আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন । ভোটকেন্দ্র রয়েছে ১২৪টি । নির্বাচনে ৭১ জন প্রিজাইডিং কর্মকর্তা ও ৪০২ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ৮০৪ জন । এছাড়া ১৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্বে আছেন।গত ২৯ ডিসেম্বর এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করে ইসি । এরপর আজ ১২ ফেব্রুয়ারি নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন । নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ।জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কমিশন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন ও নিরাপত্তার দায়িত্বে বিপুল সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ও সাধারণ কেন্দ্রে পুলিশ, আনসার, পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং টিম ও চেকপোস্ট নিয়মিত কাজ করছে ।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।