

বাংলাদেশ কখনো দেউলিয়া হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বলেছেন, অর্থনীতিতে কিছু সঙ্কট ছিল, তা কাটিয়ে আবারও উন্নয়নের ধারায় ফিরতে শুরু করেছে দেশ।সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে দেখা করেন জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আরন্ড হ্যামিলাস। পরে এ কথা বলেন তিনি।অর্থনীতির অবস্থার উন্নতি হচ্ছে উল্লেখ করে আবুল হাসান মাহমুদ আলী বলেন, আমরা সঠিক পথেই আছি। নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পরে রাতারাতি সমস্যার সমাধান হয়ে যাবে তা না। এজন্য কিছুটা সময় লাগবে।সাক্ষাতের পর ফরাসি সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত আরন্ড হ্যামিলাস জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশকে ১ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তার দেয়া হবে। গত ৪৫ বছরে বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে ৩৭টি প্রকল্পে চার বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তারা। এতে প্রায় ৫ কোটি মানুষ সুবিধা পেয়েছে। এখন বাংলাদেশের ৭ প্রকল্পে ২ বিলিয়ন ডলারের প্রকল্প চলমান রয়েছে।পরে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান জাপানের রাষ্ট্রদূত।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।