জাতীয়


বাধ্যতামূলক ছুটিতে ঢাবির আলোচিত অধ্যাপক নাদির জুনাইদ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন, সোমবার

বাধ্যতামূলক ছুটিতে ঢাবির আলোচিত অধ্যাপক নাদির জুনাইদ
নিজ বিভাগের শিক্ষার্থীকে যৌন নিপীড়ন অভিযোগে একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

আজ সোমবার ( ১২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাবির রেজিস্ট্রারের দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয় । চিঠিতে বলা হয়, এসময় তিনি সব ধরনের একাডমিক ও প্রশাসনিক কাজ থেকে বিরত থাকবেন। এছাড়া, পরবর্তী সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তসহ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে দুপুরে অধ্যাপক নাদির জুনাইদের কক্ষ ও শ্রেণিকক্ষে তালা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা । এদিকে যৌন নিপীড়নের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিভাগের একাডেমিক কাজে অংশ নেবেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন অধ্যাপক নাদির জুনাইদ।

গত ১০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান বরাবর এই অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দেন এক শিক্ষার্থী। পরদিন উপাচার্য বরাবরও অভিযোগ দেন ওই শিক্ষার্থী । এ ঘটনায় মানববন্ধন এবং বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। এছাড়া এই অধ্যাপককে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।