জাতীয়


দ্বাদশ সংসদ নির্বাচনে ৭৪ শতাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার

দ্বাদশ সংসদ নির্বাচনে ৭৪ শতাংশ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটে অংশ নেয়া ৭৪ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছেন। ৭ জানুয়ারি হওয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এক হাজার ৯৬৯ জন প্রার্থী এর মধ্যে জামানত হারিয়েছেন এক হাজার ৪৫৪ জন প্রার্থী। রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো তথ্য একীভূত করে এক  প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখা। 

এবারের সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থীর ২৫ হাজার টাকা জামানত ছিলো। আইন অনুসারে নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এতে নির্বাচন কমিশনের আয় হয়েছে দুই কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। নিয়ম অনুযায়ী এছাড়া যাদের জামানত খোয়া যায়নি, তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ তুলে নিতে পারবেন।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছে, ২৩টি দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি ২৬৩ আসনে প্রার্থী দিয়ে ২৩৬টি আসনে জামানত হারিয়েছে। 

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।