

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার:দীর্ঘ ১৩ বছর পর শেরপুরের নকলায় নাবালিকা আকলিমা খাতুন(০৪)কে অপহরণ ও মুক্তিপণের ঘটনার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী তাসলিমাকে চট্টগ্রামের হাটহাজারীর বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, জামালপুর। ২২ফেব্রুয়ারি বৃহম্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাছলিমা নকলার পাঁচকাহনিয়া এলাকার হোসেন আলীর স্ত্রী। র্যাবের পাঠানো প্রেস রিলিজ সুত্রে জানা গেছে, ২০১১সালের ৯ অক্টোবর ভিকটিম আকলিমার বাড়ীতে আত্মীয়র সুবাধে বেড়াতে আসে তাছলিমা। এই সুবাধে ১০অক্টোবর শিশু আকলিমাকে নিয়ে বাড়ির পাশে ঘুরতে বের হয়। পরে ওই শিশুকে বাড়ীতে না এনে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রীজ এলাকায় নিয়ে ১লক্ষ টাকা মুক্তিপন দাবী করে তাছলিমার স্বামী হোসেন আলী। পরে আকলিমার বাবা আব্দুল জলিল বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করে। মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে থানা পুলিশ। ঘটনার পর থেকেই তাসলিমা আত্মগোপনে চলে যায়। পরে তার অনুপস্থিতিতে আদালত দীর্ঘ বিচার শেষে তাসলিমাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় ১৪ বছর সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৮ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনা শ্রম কারাদন্ডে দন্ডিত করেন।অবশেষে ১৩ বছর পর র্যাব-৭ এর সহযোগীতা, র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. আবরার ফয়সাল সাদী'র নেতৃত্বে গোপণ সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের হাটহাজারী বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাসলিমাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তাসলিমাকে উপরোক্ত মামলায় সংশ্লিষ্ট থানায় সোর্পদ করে র্যাব-১৪।র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. আবরার ফয়সাল সাদী এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, সমাজের যে কোন অপরাধের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।