হেড অফ ডিজিটাল মিডিয়া


খাগড়াছড়ি, ১৩ ফাল্গুন (২৬ ফেব্রুয়ারি) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। পার্বত্য চট্টগ্রাম নৈসর্গিক সৌন্দর্যের অপার সম্ভাবনাময় স্থান। এখানকার মানুষকে উন্নয়নের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত করার জন্যই সরকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এ অঞ্চলে বাস্তবায়ন করে যাচ্ছেন।গতকাল খাগড়াছড়ি জেলা সদরে পর্যটন মোটেল কনফারেন্স হলে স্থিতিস্থাপক জীবিকার জন্য অংশীদারিত্ব (পিআরএলসি) ও ইউএনডিপি আয়োজিত পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের অবস্থা এবং সুপারিশ-অংশীদারিত্বের ওপর দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের মানুষকে ভালোবাসেন এবং পার্বত্যবাসীর ভাগ্যোন্নয়নে পাহাড়ি সম্পদ সুরক্ষা ও এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন। পাহাড়ি এলাকার বন, জলাভূমি, পাহাড় ও শুষ্ক ভূমিতে উৎপাদিত পণ্য সংরক্ষণ, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্টদের উদ্দেশ্যে তিনি বলেন, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নত করার জন্য মৌলিক সেবা প্রদান কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তার মনিটরিং ব্যবস্থা অব্যাহত রাখতে হবে।পার্বত্য এলাকার বন, জলাভূমি, পাহাড় ও শুষ্ক ভূমিতে স্থলজ ও অভ্যন্তরীণ স্বাদু পানির বাস্তুতন্ত্র ও সেগুলো হতে আহরিত সুবিধাগুলোর সংরক্ষণ, পুনরুদ্ধার ও টেকসই ব্যবহার নিশ্চিত করার বিষয়ে সন্তোষজনক অগ্রগতির বাস্তবায়নের চিত্র কর্মশালায় গুরুত্ব পায়।কর্মশালায় অন্যান্যের মধ্যে ইউএনডিপি’র অতিরিক্ত সচিব (অবঃ) দীপ চক্রবর্তী, ইউএনডিপি রাঙ্গামাটির প্রোগ্রাম অফিসার শিশু প্রিয় ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।