জাতীয়


পরিবহন ভাড়া কৃষি উৎপাদন খরচ বৃদ্ধির ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রীর


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩০ মার্চ ২০২২, ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার

পরিবহন ভাড়া কৃষি উৎপাদন খরচ বৃদ্ধির ইঙ্গিত পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তাহলে বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়বে। আর এর প্রভাবে দেশে পরিবহনের ভাড়া ও কৃষি উৎপাদন খরচও বৃদ্ধি পাবে।  


বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শফিউল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। 


পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখন যে দামে জ্বালানি তেল কিনে এনে দেশের বাজারে বিক্রি করছি, তাতে প্রতিদিন ১৫ কোটি ডলার লোকসান টানতে হচ্ছে। গত ৯ বছরের মধ্যে ব্যারেল প্রতি তেলের দাম এখন সর্বোচ্চ। 


বাংলাদেশ বর্তমানে প্রতি বছর ডিজেল ৫০ লাখ টন, অকটেন ১ লাখ ২০ হাজার টন, ফার্নেস ওয়েল ২ লাখ টন এবং ১৩ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে বলেও সংসদে জানান এ কে আব্দুল মোমেন। 


এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।


তিনি বলেন, এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ২০১৮ সালে বাংলাদেশ রাশিয়ার সঙ্গে ১ হাজার ১৩৮ কোটি ডলারের ঋণচুক্তি হয়। এই ঋণের টাকা আসছে প্রধানত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক হয়ে। কেননা বাংলাদেশ রুবলের বদলে ডলারে ঋণের অর্থ নিতে চেয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এই লেনদেনে জটিলতা সৃষ্টি করতে পারে। 


চলমান প্রকল্পে অর্থায়ন এবং ঋণ পরিশোধের ব্যাপারে বিকল্প পদ্ধতি কী হতে পারে- তা নিয়ে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানিয়ে দেন মন্ত্রী।



জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।