পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভেজালরোধে নিয়মিত অভিযান পরিচালনা করার আহ্বান জানান তিনি।আজ রোববার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী সব সময় মজুতদারি করে দাম বাড়িয়ে বাড়তি মুনাফা লুটতে চায়। সেদিকে বিশেষভাবে নজর আমাদের দিতে হবে। ভোক্তাদের হয়রানি হতে না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। এসময় প্রধানমন্ত্রী দেশীয় উৎপাদন বাড়ানোর গুরুত্ব প্রদান করেন। নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করায় জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের পর থেকে যতগুলো ভোট দেখেছি, এবারের নির্বাচন সব থেকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। প্রকৃতপক্ষে যারা নির্বাচন চায়নি, তাদের কাছে নির্বাচন হয়তো পছন্দ নাও হতে পারে। কিন্তু সাধারণ মানুষের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে নারী ও তরুণ ভোটাররা; তারা যে অংশ নিতে পেরেছে নির্বাচনে, এর ক্রেডিট আপনাদের (ডিসি)। এজন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাই।শেখ হাসিনা বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কোভিড-১৯ এর অতিমারি, যার প্রভাব সারা বিশ্বের অর্থনীতিতে পড়েছে। পৃথিবীতে এখন এমন এমন দেশ আছে যেখানে মূল্যস্ফীতি ৪০ শতাংশও আছে। এ রকম বহু দেশ এখন বিরাজমান। বাংলাদেশও এর থেকে দূরে না।
মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পবিত্র রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ভেজালরোধে নিয়মিত অভিযান পরিচালনা করার আহ্বান জানান তিনি।
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








