দেশের অর্থনীতি ভালোর দিকে। দেশের মানুষ ভালো আছে। বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বলেন ৫০ হাজার টন পেঁয়াজ আসছে ভারত থেকে। এগুলো এলে দাম আরও কমে যাবে। অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী নিয়ে তিনি বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।উল্লেখ্য, দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের সদস্য ওয়াসিকা আয়শা খান। শুক্রবার (১ মার্চ) রাতে সাতজন নতুন প্রতিমন্ত্রী শপথ নেওয়া সদস্যদের মধ্যে দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।