দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে। তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসকদের প্রতি মাসে এবং প্রয়োজনে প্রতি সপ্তাহেই বাজার মনিটরিং করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ মঙ্গলবার (০৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের চতুর্থ অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আজকে ডিসিদের একটি সভা হয়েছে। সভায় ডিসিরা আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে কিছু বলেননি। তারা ছোট ছোট কিছু পয়েন্ট সভায় তুলেছেন। তারা বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে কথা বলেছেন। জেলখানায় কয়েদিদের আরও একটু ভালো খাবার দেওয়ার কথা বলেছেন। অচল বন্দীদের কীভাবে আরও একটু ছাড় দেওয়া যায় এবং ভার্চ্যুয়াল কোর্ট যেটা কোভিডের সময় চালু করেছিলাম। নদী পথে যত্রতত্র বালু উত্তোলন না করে সে বিষয়েও ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আপনাদের পাশে নিরাপত্তা বাহিনীর লোকজন থাকবে। যখন আপনাদের প্রয়োজন হবে তখন নিরাপত্তা বাহিনী তারা আপনার পাশে থাকবে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সরকারের জন্য চ্যালেঞ্জ: স্বরাষ্ট্রমন্ত্রী
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে। তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসকদের প্রতি মাসে এবং প্রয়োজনে প্রতি সপ্তাহেই বাজার মনিটরিং করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








