

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: উৎসব মুখর পরিবেশে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৬নং হাতিবান্ধা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ভোট গ্রহন চলছে। ৯মার্চ শনিবার সকাল ৮টায় ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।জানা গেছে, এ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন, তালা প্রতীকে মো. সুরুজ্জামান, ফুটবল প্রতীকে মো. আল আমিন, মোরগ প্রতীকে মো. আবুল কালাম আজাদ(বাহাদুর)রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির জানান, এই উপ-নির্বাচনে অত্র ওয়ার্ডের ১হাজার ৫শত ৬১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭শত ৫৯জন, নারী ভোটার ৮শত ২জন।এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করছেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হক। এসআই ফরহাদ আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল নির্বাচনটিকে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। এই নির্বাচন পরিদর্শনে আসেন, রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, ওসি(তদন্ত)ইসকান্দার হাবিবুর রহমান, হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ। উল্লেখ্য, এ ওয়ার্ডের ইউপি সদস্য্য মমিন আলী হৃদরোগে আক্রান্ত হয়ে গত প্রায় ১বছর আগে মৃত্যুবরণ করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।