

জেলা প্রতিনিধি, লালমনিরহাট:লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে দিয়ে বাংলাদেশে অভ্যন্তরে প্রবেশ করে দুই রাখালকে গুলি চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বিরুদ্ধে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি । এই পর থেকে ওই সীমান্তে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার সীমান্তে এই ঘটনা ঘটে। ওই দুই যুবক হলেন, এনামুল হক ও ইন্দু মিয়া। স্থানীয়রা জানান, দুপুরে বাংলাদেশের সীমান্তের জমি দিয়ে হেঁটে যাচ্ছিল ওই দুই এনামুল ও ইন্দু। হঠাৎ করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনী বিএসএফ বাংলাদেশি অভ্যন্তরে প্রবেশ করে গুলি চালায়। বাংলাদেশে দুই যুবক তাৎক্ষণিক সরে গেলে তাদের শরীরে কোন গুলি লাগেনি। এ ঘটনার পর থেকেই খামার ভাতি এলাকায় আতঙ্ক বিরাজ করছে।তারা অভিযোগ করে বলেন, প্রতিনিয়তই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশী রাখালদের ধাওয়া করে। এমনকি অনেক সময় আটক করে মারধর করা হয়। দ্রুত এইসব বিষয় সমাধান চান সীমান্ত থাকা এলাকাবাসীরা।বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বলেন, এ বিষয়ে আমার এখনো কাছে কোন তথ্য নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।