

মূলত বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে পটুয়াখালীর অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হয়ে থাকে। সকাল সাড়ে নয়টায় পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নতুন জামাকাপড় পরে শিশু-কিশোরসহ সবাই ঈদের নামাজ আদায় করতে মসজিদে সমবেত হতে থাকেন। বদরপুর দরবার শরিফে ঈদের জামাতের ইমামতি করেছেন দরবার শরিফের ইমাম মাওলানা মো. শফিকুল আলম গনি। নামাজ শেষে দেশ ও জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়।পটুয়াখালী সদর উপজেলার বদরপুর গ্রামের প্রায় দুই পরিবারের এক হাজার মুসলমান এই আগাম ঈদুল ফিতর উদযাপন করছেন। এ উপলক্ষে ওই গ্রামে সবার মাঝে ঈদের আনন্দ ও খুশি বিরাজ করছে।বদরপুর দরবার শরিফ মসজিদের ইমাম মাওলানা মো. শফিকুল আলম গনি বলেন, বদরপুরের দরবার শরিফের ছোট পীর মাওলানা মোস্তায়াসিম বিল্লাহ ও নাসির বিল্লাহ এ সংবাদ দিয়েছেন। বিশ্বের আকাশে চাঁদ দেখা গেছে, তাই আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছি।প্রতিবছরই এই গ্রামগুলো এভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে। স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া এবং চানটুপির অনুসারী হিসাবে পরিচিত। ১৯২৮ সাল থেকে এসব এলাকায় প্রতিবছর আগাম রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপন করা হয়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।