জাতীয়


সৌদি আরবকে জমি বরাদ্দ দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ মার্চ ২০২২, ০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার

সৌদি আরবকে জমি বরাদ্দ দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সৌদি আরব বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানী খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি বরাদ্দের প্রস্তাব দিয়েছেন।


বিকালে সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ ঈসা বিন ইউসুফ আল দুহাইলান প্রধানমন্ত্রীর সঙ্গে পার্লামেন্টে সৌজন্য স্বাক্ষাত করতে এলে তিনি এ প্রস্তাব দেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানাই। তারা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য জমি পছন্দ করতে পারেন।’


বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।


বৈঠকে প্রধানমন্ত্রী এক্সপো-২০৩০ আয়োজনের জন্য সৌদি আরবকে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন। রাষ্ট্রদূত এ ব্যাপারে তাদের প্রার্থীর প্রতি বাংলাদেশের সমর্থন কামনা করেন।


শেখ হাসিনা মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে আলোচনার মাধ্যমে তাদের মধ্যকার বিদ্যমান সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।


তিনি বলেন, ‘মুসলিম দেশগুলোর মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে তৃতীয় পক্ষ বা কোন দেশকে বাইরে থেকে আমন্ত্রণ জানাবেন না।’


রাষ্ট্রদূত দেশটির বাদশাহ’র পক্ষ থেকে ১০ কেজি ( কিলোগ্রাম) ওজনের স্বর্ণ ও রৌপ্যের তৈরি পবিত্র কুরআনের আয়াত উৎকীর্ণ একটি গিলাফ হস্তান্তর করেন।


প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার প্রধান, যিনি সৌদি আরবের বাদশাহ’র পক্ষ থেকে এ ধরনের একটি গিলাফ গ্রহণ করলেন।’


এ সময় বাংলাদেশ প্রধানমন্ত্রী এই উপহারের জন্য সৌদি বাদশাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশি মানুষের হৃদয়ে সৌদি আরবের জন্য একটি বিশেষ স্থান রয়েছে।


দুটি পবিত্র মসজিদের খাদেমের দায়িত্ব পালন ও মুসলিম উম্মাহ’র প্রতি অবদান রাখার জন্য শেখ হাসিনা সৌদিবাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে শুভেচ্ছা জানান।


বৈঠককালে রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানী খাতে বিনিয়োগে আগ্রহী।’


তিনি আরো বলেন, পর্যটন, সংস্কৃতি, বাণিজ্য ও বিনিয়োগে বহুমুখী সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ ও তার দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।


রাষ্ট্রদূত বলেন, ‘দেশ দুটি’র কর্মকর্তাদের মধ্যে সফর বিনিময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে।’


এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য

প্রতি বছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও প্রশংসনীয় সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাস করে ১৪৮৮ জন। এ বছর সারাদেশে পাসের হার ৬২.২৫ শতাংশ এবং ঢাকা বোর্ডে পাসের হার ৭১.৬৩ শতাংশ হলেও মাইলস্টোন কলেজে পাসের হার ৯৯.৬৭ শতাংশ। পাসকৃতদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।