

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম বিষয়টি নিশ্চিত করেছেন।নির্বাচন অফিস জানায়,উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন জমা দিয়েছে। তারা হলেন,রাজারহাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আখতারুজ্জামান,এটিএম ফিরোজ মন্ডল ওমোঃ আবু তালেব সরকার।এদিকে,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন,চাকিরপশার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি অজয় কুমার সরকার,উপজেলা জাতীয় পার্টি'র সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াহেদ সরকার,রাজারহাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আশিকুর ইসলাম মন্ডল সাবু,রাজারহাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: নাজমুল হক নাজু।মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন,কোরাইশী লায়লা ফেরদৌসী,ফারজানা আক্তার,মাধবী রানী ও মোছা: রতনা বেগম। আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।