হেড অফ ডিজিটাল মিডিয়া


কুড়িগ্রাম নাগেশ্বরী প্রতিনিধিঃ নাগেশ্বরীর বিভিন্ন ময়দানে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে নাগেশ্বরী ওলামা মাশায়েক পরিষদের উদ্যেগে ইস্তাস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে।সারা দেশের ন্যায় নাগেশ্বরীতে প্রায় ২সপ্তাহের বেশি সময় ধরে বইছে তীব্র তাপদাহ ও অনাবৃষ্টির কারণে খরা। তীব্র তাপদাহের প্রভাব পড়েছে জনজীবন সহ ফসলি জমিতে। ফসলি জমির মাঠ-ঘাট ফেটে চৌচির। মাটি থেকে গরম হাওয়া উঠছে। নাগেশ্বরী উপজেলাতে গত কয়েকদিন থেকে সর্বোচ্চ ৩৫ থেকে ৩৭ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছেন। প্রচন্ড গরমে ওষ্ঠাগত মানুষের জীবন ও প্রাণীকুল। ফসলি জমিতে শ্রমিকরা কাজ করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। রোদ থেকে বাঁচতে মোটা কাপড় পরিধান করছে। কেউ কেউ রোদে চশমা ও ছাতা ব্যবহার করছে। স্বস্থি পেতে বার বার পানি পান করতে হচ্ছে। গাছের নিচে আশ্রয় নিচ্ছে। এদিকে আবহাওয়া অফিস থেকে কোন বার্তা পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।চলমান আবহাওয়া থেকে কিছুটা স্বস্থি পেতে গরমের তাপমাত্রা কমে শীতল আবহাওয়া ও বৃষ্টির আশায় নাগেশ্বরী উপজেলায় বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেস্কা ) আদায় করা হয়েছে।এ দিন সকাল ৯টায় নাগেশ্বরী সদর উপজেলার কুটি পোড়াডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজের ইমামতি ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ মিয়া সহকারি অধ্যাপক নাগেশ্বরী আলিয়া কামিল মাদ্রাসা।নেওয়াশী ইউনিয়নের নেওয়াশী সিনিয়র আলিম মাদরাসা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসায় নামাজের ইমামতি দোয়া পরিচালনা করেন ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান তাকি। এছাড়াও ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসায় সালাতুল ইস্তেস্কা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার মাঠে সলাতের ইমামতি ও দোয়া পরিচালনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জায়েদুর রহমান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।