হেড অফ ডিজিটাল মিডিয়া


রাজবাড়ি জেলা প্রতিনিধিঃ তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ। অসহনীয় এই তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন । এমন অবস্থায় গোয়ালন্দে বৃষ্টির জন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তীব্র গরম আর তাপ প্রবাহে হাঁপিয়ে ওঠা মানুষজন এ সময় আল্লাহর রহমত স্বস্তির বৃষ্টির জন্য আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। শুক্রবার ২৬শে এপ্রিল জুমার নামাজ আদায়ের পর কেন্দ্রীয় ছমির মোল্লা ঈদগাহ ময়দানে এ নামাজ আদায় করা হয়। খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয় বৃষ্টির জন্য। নামাজে অংশ নেওয়া মুসল্লিরা জানান, দীর্ঘদিন ধরে গোয়ালন্দ সহ সারাদেশে বৃষ্টি নেই। তীব্র তাপ প্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আল্লাহ যেন বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করেন। নামাজ শেষে এই প্রার্থনা করা হয়।সবার অশ্রুসিক্ত প্রার্থনা ছিল। বৃষ্টি আর শীতল প্রকৃতির আকুতি। এদিকে বৈশাখের ১২ দিন পার হলেও দেখা নেই ঝড়-বৃষ্টির। নেই কালো মেঘের ডাকাডাকি প্রখর রোদ আর গরমের বর্ষণের শূন্য মেঘ। প্রকৃতির বিরূপ আচরণ আর বৈশাখের তাপ প্রবাহের ত্রাহি অবস্থা। প্রায় দুই সাপ্তাহ ধরে তাপদাহে পুড়ছে রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা। অসহনীয় এই গরম আর তাপ প্রবাহে মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি ছটফট করছে পশু পাখি ও জীব জন্তু । কড়া তাপ দাহে ফসলী জমি শুকিয়ে গেছে। ব্যাহত হচ্ছে বিভিন্ন ফসলের চাষাবাদ। এ পরিস্থিতিতে খরা অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে বেলা আড়াইটার সময় ইফতিসকার নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুমিন মুসলমান মুসল্লিরা। নামাজ শেষে অব্যাহত অনাবৃষ্টির থেকে মুক্তির জন্য ও আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।এ সময় দুই হাত তুলে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য হুহু করে কাঁদতে থাকেন নামাজে অংশ নেওয়া সাধারণ মানুষ জন। নামাজে অংশগ্রহণ করা মুসল্লি পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি বলেন, এবারের তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হতে পারছি না। আজকে এই নামাজ পড়তে ছমীর মোল্লা ঈদগা মাঠে এসেছি। আমরা সৃষ্টিকর্তার কাছে স্বস্তির জন্য প্রার্থনা করেছি। কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। শিশু ও বয়স্করা অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহ আমাদেরকে বৃষ্টির মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরাবেন ইনশাআল্লাহ। ইসতিসকার নামাজ ও দোয়া পরিচালনা করেন,মুফতি আব্দুল লতীফ মুনসুরী নামাজ আদায় শেষে তিনি বলেন, আল্লাহর কাছে আমরা আমাদের পাপের জন্য ক্ষমা চেয়েছি। তাঁর কাছেই আমরা অনাবৃষ্টি থেকে মুক্তি চেয়েছি। নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। এবং তিনি চাইলে এই অসহনীয় গরম ও তাপ প্রবাহ থেকে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারব।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।