

স্টাফ রিপোর্টার:বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবাকে বদলি করা হয়েছে। তার জায়গায় শেরপুরের নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন। ৩০ এপ্রিল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়। জানা যায়, মোসালিসা বেগম পিপিএম-সেবা বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করে কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) ভূষিত হয়েছেন। তিনি ২০২৩ সালের ২৬ জুলাই শেরপুরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।এদিকে নতুন পুলিশ সুপারের দায়িত্ব পাওয়া আকরামুল হোসেন বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।আকরামুল হোসেনের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের যুগিরহুদায়। তিনি ২০০০ সালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। এরপর ২০০৬ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। আকরামুল হোসেন ২০২০ সালের জুনে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার থাকা অবস্থায় পদোন্নতি পেয়ে বগুড়ার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসপি হন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।