জাতীয়


ঝড়ে রাজধানীতে গাছ ভেঙ্গেছে ,ধসে গেছে দেয়াল


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০৬ মে ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার

ঝড়ে রাজধানীতে গাছ ভেঙ্গেছে ,ধসে গেছে দেয়াল
কালবৈশাখী ঝড়ের তান্ডবে  রাজধানীর কাকরাইলে গাছ ভেঙেছে। অন্যদিকে, মোহাম্মদপুরে ধসে পড়েছে ঘরের দেয়াল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি ।

গেলো রোববার (৫ মে) রাত আনুমানিক ১টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান , কাকরাইলে একটি গাছ ভেঙে রাস্তায় পড়ে আছে। রাত ১০টা ৫০ মিনিটের পর তাদের কাছে এ সংবাদ আসে। এরপর একটি টিম কাকরাইল গিয়ে গাছ সরিয়ে নিয়েছে ।অপরদিকে  মোহাম্মদপুর এলাকায় একটি ঘরের দেয়াল ধসে পড়েছে বলে জানা যায়। সেখানেও তাদের একটি টিম কাজ করেছে বলে জানান তিনি ।

এর পূর্বে রাত ১০টার পর রাজধানীতে বজ্রপাতের সাথে  শুরু হয় বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। এতে তীব্র গরমে স্বস্তি ফিরেছে নগরে।

আবহাওয়া দপ্তরের সেয়া তথ্য বলছে , সোমবার থেকে দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। 




জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

ইরান সফরে গালিবাফের সঙ্গে স্পিকারের বৈঠক, খামেনি হত্যার নিন্দা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে জাতীয় শোকের এ সময়ে ইরান সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতির বার্তা দিয়েছেন তিনি।

ভারতীয় নাগরিক হয়েও প্রধান শিক্ষকের পদে দীপক চন্দ্র, রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব, অনিয়ম, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় প্রশাসনের একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হলেও এখনো তিনি দায়িত্বে বহাল থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।