

খাগড়াছড়ি থেকে উদ্বার করা ৬টি বিপন্ন পাহাড়ি ময়না অবমুক্ত করেছে বন বিভাগ।বৃহস্পতিবার (১১জুলাই, ২০২৪ইং) দুপুরে খাগড়াছড়ি বন বিভাগের সবুজ বনে পাখিগুলো অবমুক্ত করা হয়। পাচারের সময় উদ্ধার করা পাখিগুলোকে প্রায় ১৩ দিন ধরে নিবিড় পরিচর্যা করে বন বিভাগ। পরিচর্যা শেষে বনে পাখিগুলোকে অবমুক্ত করা হয় বলে জানায় বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা। গত ২৮ জুন গোপন সংবাদের সাহায্যে খাগড়াছড়ি বন বিভাগ খাগড়াছড়ি থেকে ফেনীতে পাচারের সময় খাগড়াছড়ি বাস স্টেশন এলাকা থেকে বিপন্ন প্রজাতির এসব পাখি উদ্ধার করে । তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।পাহাড়ি ময়না ২০১২সালের বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত। খাগড়াছড়ি বন বিভাগ গত ৪ বছরে বিপন্ন প্রায় লজ্জ্বাবতী বানর,গয়াল,বন বিড়াল,মায়া হরিণ ,তক্ষক,হিল ময়না ৩৭ টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছে ।'
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।