

রাজধানীর কুড়িল বিশ্বরোডে মাইশা মমতাজ মিম নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। মিম ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিষ্টারের শিক্ষার্থী। শুক্রবার সকালে সড়কে এ লাশটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন খিলক্ষেত থানা পুলিশ।
খিলক্ষেত থানার ওসি মুন্সি সাব্বির আহমেদ জানান, সম্ভবত সড়ক দূর্ঘটনায় মাইশা নিহত হয়েছেন। সকাল সাড়ে সাতটার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মাইশাকে আহত অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মিমকে হত্যা হয়েছে কিনা জানতে চাইলে ওসি জানান, এটি সম্ভবত দূর্ঘটনা। কেননা, লাশটি যেখান থেকে পাওয়া যায় তার কাছাকাছি একটি জায়গার সিসিটিভির ফুটেজে দেখা যায় একটি কাভার্ড ভ্যান মাইশার পাশ দিয়ে চলে যাচ্ছে। তবে ওই কাভার্ডভ্যানের ধাক্কা বা চাপায় মাইশা নিহত হয়েছেন কিনা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, সিসিটিভিতে দেখতে পাওয়া গাড়িটি শনাক্ত করা গেছে, নম্বর পাওয়া গেছে। কাভার্ডভ্যানটিকে ধরার চেষ্টা চলছে।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ঘটনার পর লিখিত বক্তব্যে হত্যার দায় স্বীকার করলেও বর্তমানে কারাগারে থাকা মামলার প্রধান আসামি কর্মচারী ফজলুর রহমান সেই বক্তব্য থেকে সরে এসেছেন। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে দেওয়া লিখিত জবাবে তার দাবি, রুনাকে দুই মুখোশধারী ব্যক্তি ছুরিকাঘাত করেছেন এবং তাদের বাধা দিতে গিয়ে তিনিও আহত হন।
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে বরের গাড়ি থেকে তাকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয়রা নববধূ ও ওই যুবককে আটক করেন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।