

কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মৃতদেহ ২ দিন পর মহেশখালীর সোনাদিয়া থেকে উদ্ধার হয়েছে।আজ বুধবার বিকালে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া দ্বীপের সাগর পাড়ে প্যারাবন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদুল রহমান তন্ময়।মৃত উদ্ধার মো. রাহাত (১৮) ঢাকার কামরাঙ্গীরচর থানার আল হেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।সোমবার দুপুরে কক্সবাজার সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকার সাগরে গোসলে নামে মো. রাহাত সহ ৪ জন। এসময় স্রোতের টানে ভেসে যেতে থাকা ৩ জনকে স্থানীয় উদ্ধার করতে সক্ষম হলেও সে ভেসে যায়। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।স্থানীয়দের বরাতে তানজিদুল রহমান তন্ময় বলেন, বুধবার বিকালে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের সাগর পাড়ের প্যারাবনে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা। পরে তারা মৃতদেহটি উদ্ধারে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে নিখোঁজ পর্যটকের লাশের ছবি স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত হওয়া গেছে।নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।