

পুলিশ নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আফসান আল আলম সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং রায়পুরা থানার এক চৌকস আভিযানিক দল সহ অফিসার ইনচার্জ জনাব মো: সাফায়েত হোসেন পলাশ এর নেতৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ফরিদ উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রবীর কুমার ঘোষ এর সার্বিক সহযোগিতায় রায়পুরা থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশি অভিযান পরিচালনার অংশ হিসেবেরায়পুরা থানাধীন নিলক্ষ্যা ইউনিয়নের সোনাকান্দি সাকিনস্থ জনৈক মোর্শেদ মেম্বারের বাড়ির পূর্ব পাশে মোর্শেদ মেম্বারের কাঠ বাগানের ভিতর ইং ২৮/০৭/২০২৪ তারিখ ১৩.৫৫ ঘটিকায় দুধর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ী মোঃ ইউনুস আলী, পিতা-মৃত আফাজ উদ্দিন, সাং-সোনাকান্দি কান্দাপাড়া, থানা-রায়পুরা, জেলা- নরসিংদী এর হেফাজত হইতে (১) ০১ (এক) টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান, (২) ০২ (দুই) টি ১২ বোর শর্টগানের কার্তুজ এবং (৩) ২১০ (দুইশত দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ রায়পুরা থানা পুলিশ গ্রেফতার করে। এই সংক্রান্তে এসআই/মাহমুদুল হাসান বাদী হয়ে রায়পুরা থানার মামলা নং-২৩, তারিখ-২৮/০৭/২০২৪ খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ)/১৯ (এফ) এবং রায়পুরা থানার মামলা নং-২৪, তারিখ-২৮/০৭/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় পৃথক ০২ টি মামলা দায়ের করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।