হেড অফ ডিজিটাল মিডিয়া
.jpg&w=3840&q=75)

সিলেট নগরীতে এইচএসসি পরীক্ষায় অটো পাশের দাবীতে আন্দোলনে লেমেছে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা। শনিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে মহানগরের চৌহাট্টায় সড়ক অবরোধ করেছেন সিলেটের বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি- স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা গুলো বাতিল করে তাদের অটোপাস দেওয়া হোক। এ দাবিতে তারা দুই ঘণ্টা সিলেট নগরী চৌহট্টায় সড়ক অবরোধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।শিক্ষার্থীদের বক্তব্য- শনিবার (১৭ আগস্ট) দুই ঘণ্টা সড়কে অবস্থান কর্মসূচির পর তাদের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। বন্যা ও সরকার পতনের আন্দোলনের কারণে ৩ বার পেছায় সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা। স্থগিত পরীক্ষা গুলো শুরু হবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে। ইতোমধ্যে রুটিনও প্রকাশ হয়ে গেছে। এরই মাঝে সিলেটে আন্দোলনে নেমেছেন অটো পাশের দাবীতে পরীক্ষার্থীরা।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।