

নরসিংদীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে জেলা কারগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেলসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ রবিবার (১৮ আগস্ট) দুপুরে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জেলা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।এসময় নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত ২৮ইষ্ট বেঙ্গল সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব জানান, গতকাল জেলার চিনিশপুর গ্রামে অভিযান চালিয়ে জেলা কারাগার থেকে লুট হওয়া একটি শটগান ও একটি রাইফেল উদ্ধার করা হয়।অন্যদিকে গত ১১ আগষ্ট রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামে একদল ডাকাতকে ধাওয়া দিয়ে তাদের ফেলে যাওয়া ৩টি একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অস্ত্র জেলা পুলিশের পক্ষ থেকে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভির আহামেদ গ্রহণ করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।