

৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সরকার পতন হওয়ায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটে। অনেকে কর্মস্থলে উপস্থিত না থাকায় বিশ্ববিদ্যালয়গুলো কার্যত অভিভাবকহীন অবস্থায় রয়েছে, যার ফলে শিক্ষা কার্যক্রমও বন্ধ হয়ে গেছে।এমন পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় এক পরিপত্রের মাধ্যমে জানায়, বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য (ভিসি) না থাকলেও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে হবে। ডিন কাউন্সিল বা বিভাগীয় চেয়ারম্যানরা এ দায়িত্ব পালন করবেন।বৃহস্পতিবার, ২৯ আগস্ট, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে এ নির্দেশনা দেয়া হয়। পরিপত্রের অনুলিপি শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারদের কাছে পাঠানো হয়েছে।পরিপত্রে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর এবং ট্রেজারাররা পদত্যাগ করেছেন, কিংবা অনেকে পদত্যাগ না করলেও কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না। এর ফলে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছে।মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়েছে, নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ডিন কাউন্সিল বা বিভাগীয় চেয়ারম্যানদের পরামর্শক্রমে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রদান করতে হবে। এ নির্দেশনা বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সহায়তা করবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।