জাতীয়
সরাসরি টরেন্টো যাবে না বিমান!
ঢাকা থেকে সরাসরি চলবে না কানাডার টরেন্টো ফ্লাইট। পরীক্ষামুলক ঢাকা টরেন্টো ফ্লাইট পরিচালনার পর এমন সিন্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
জ্বালানি তেল (রি-ফুয়েলিং) এর জন্য এমন সিন্ধান্ত নেয়া হয়। ফলে ঢাকা থেকে সরাসরি কানাডার টরন্টোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা থেকে সরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সরাসরি ফ্লাইট পরিচালনা না করে তৃতীয় কোনো দেশে তেল নেওয়ার জন্য নামবে এয়ারলাইন্সটি।
২৬ মার্চ ঢাকা থেকে সরাসরি টরন্টো রুটে পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে বিমান। তেল নেওয়ার জন্য কোন দেশে থামতে পারে সেটি নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি কমিটিও করেছে তারা।
বিমানের সূত্র জানায়, ঢাকা টরেন্টো রুটে বিমান বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটটির ধারণক্ষমতা ২৯৮ জন। তবে প্রায় ১৫ ঘণ্টার এ রুটে বেশি পরিমাণ তেল নেওয়ার কারণে ১২০-১৩০ জন যাত্রী বহন করা হবে। যদি বিমান ঢাকা থেকে কম তেল নেয় এবং তৃতীয় কোনো দেশে ল্যান্ড করে পুনরায় তেল নেয় (রি-ফুয়েলিং) সেক্ষেত্রে আরও বেশি সংখ্যক যাত্রী বহন করা যাবে। শুধু তাই নয়, তৃতীয় যে দেশ থেকে তেল নেবে বিমান সেই দেশ থেকেও কানাডার যাত্রী নেওয়া যাবে। সবকিছু ভেবে তেল নেওয়ার জন্য টেকনিক্যাল ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এ রুটে ভাড়া কমানোর পরিকল্পনাও করছে বিমান।
সূত্র জানায়, ইতোমধ্যে ইউরোপ অথবা এশিয়ার কোনো দেশে তেল নেওয়ার জন্য নামার পরিকল্পনা করেছে বিমান। কোন দেশে নামবে তা এখনও নির্ধারণ হয়নি। তবে জার্মানির যেকোনো বিমানবন্দর অথবা উজবেকিস্তানের তাশখান্দে নামার সম্ভাবনাই বেশি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিমান। আগামী জুন মাসে এ রুটে নিয়মিত ফ্লাইট চালু হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এ রুটের ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কোন দেশে টেকনিক্যাল ল্যান্ডিংয়ের করা যায় সেটি নির্ধারণের কাজ করছেন বিমানের প্রকৌশলীরা।
এর আগে ২৬ মার্চ রাতে ঢাকা থেকে টরন্টো রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান। প্রায় ১৯ ঘণ্টা উড়ে ফ্লাইটটি টরন্টো পৌঁছে। ৩০ মার্চ দুপুরে ‘প্রুভেন ফ্লাইট’ নাম দিয়ে টরেন্টো থেকে ১৬ ঘণ্টা উড়ে ফ্লাইটটি ঢাকায় নামে।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

.jpg)


