

২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোটা সংস্কার এবং সরকার পতনের দাবিতে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে প্রাণ হারিয়েছে ৮৭৫ জন মানুষ এবং আহত হয়েছে ৩০ হাজারের বেশি। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নিহতদের মধ্যে ৭৭ শতাংশ গুলিতে মারা গেছেন।প্রতিবেদনে দেখা গেছে, নিহতদের বেশিরভাগই ৩০ বছরের মধ্যে এবং শিক্ষার্থী, শ্রমজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ ছিলেন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, যেখানে ৫৪০ জন নিহত হয়েছেন। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং বরিশালেও উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি ঘটেছে।এইচআরএসএস এর তথ্য মতে, ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলনের সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপকভাবে গুলি, কাঁদানে গ্যাস এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলাসহ বিভিন্ন বাহিনীর যৌথ অভিযানে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।