

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচলের সময় আরও এক মাস বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে৷গত বুধবার (১১ সেপ্টেম্বর) রেলওয়ের পূর্বাঞ্চলের এক চিঠিতে বলা হয়েছে, যাত্রী চাহিদার প্রেক্ষিতে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে৷চলতি বছর ঈদুল ফিতরের আগে ৮ এপ্রিল থেকে চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল যাত্রীবাহী ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে৷ যাত্রী চাহিদা থাকায় ঈদের পরে টানা ৫২দিন যাত্রী পরিবহন করে স্পেশাল ট্রেনটি৷ পরে ক্রু ও ইঞ্জিন সংকটের কারণ দেখিয়ে ৩০ মে থেকে সার্ভিসটি বন্ধ করে দেয় রেলওয়ে। ঈদুল আজহার সময় ১২ জুন থেকে ঈদ স্পেশাল হিসেবে ট্রেনটি আবার চালু করা হয়। কক্সবাজার স্পেশাল ট্রেনে আসন সংখ্যা ৭৪৩টি। কোচ রয়েছে ১৬টি। স্ট্যান্ডিং টিকিট ছাড়া প্রতিদিন আয় এক লাখ ৭৬ হাজার ৩৫০ টাকা। টিকিট বেশি বিক্রি হলে আয়ও বেড়ে যায়। এ রুটে যাত্রীদের চাহিদা রয়েছে বেশি। টিকিট বিক্রিও বেশি। এদিকে কক্সবাজার স্পেশাল ট্রেন চলাচল বন্ধ না করার আহ্বান জানিয়েছে কক্সবাজারবাসী। কক্সবাজার থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য সবচেয়ে আরামদায়ক এবং কম খরচে যাওয়া যায় ট্রেনে চড়ে। বাস মালিকদের প্রেসক্রিপশনে এই রুটের একমাত্র ট্রেনটি বন্ধ করার অভিযোগ এনে আন্দোলনের ডাকও দিয়েছিলেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।