

রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপনের মাধ্যমে সেনা কর্মকর্তাদের নির্দিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে। এই ক্ষমতা ৬০ দিনের জন্য কার্যকর থাকবে এবং সেনাবাহিনীকে নিম্নলিখিত কাজগুলো করতে অনুমতি দেওয়া হয়েছে:১. অপরাধীকে গ্রেপ্তার করা এবং হেফাজতে রাখার নির্দেশ দেওয়া। ২. গ্রেপ্তারি পরোয়ানা জারি করা এবং তা বাস্তবায়ন করা। ৩. ওয়ারেন্ট অনুমোদন এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়া। ৪. ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা নথিপত্র অনুসন্ধান এবং আটক করা। ৫. ভুলভাবে বন্দি ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করা। ৬. সরাসরি তল্লাশি করার ক্ষমতা এবং সার্চ ওয়ারেন্ট জারি করা। ৭. শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন। ৮. সন্দেহভাজন ব্যক্তির নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ। ৯. জামিনের নিষ্পত্তি এবং বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশ দেওয়া। ১০. বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে বেসামরিক ও সামরিক শক্তি ব্যবহারের ক্ষমতা। ১১. স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ।এছাড়া, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতাও প্রদান করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।