

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মনির হোসাইন (২২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ক্যাম্পাস শেষে বাসায় ফেরার পথে কুষ্টিয়া-কুমারখালি মহাসড়কে আলাউদ্দীন নগর এলাকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন । মনির হোসাইনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার শান্তি ও মাগরিফতার কামনা করেন এবং নিহত শিক্ষার্থীর পিতাকে সান্তনা দেন। এ সময় থিওলজি এ্যান্ড ইসলামীক স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ তোজাম্মেল হোসেনসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন। নিহত মনির হোসাইনের বাড়ি কুষ্টিয়ার কুমারখালির ঝাওতলা এলাকায়। তার বাবার নাম বিল্লাল হোসেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে মনির হোসাইন ছিল সবার বড়।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।