

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে কট্টরপন্থী বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২৯ সেপ্টেম্বর) যোহরের নামাজের পর এ মিছিল শুরু করেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন রাস্তা ও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ঘুরে ভাস্কর্য চত্ত্বরে এসে শেষ হয় । এসময় শিক্ষার্থীরা 'বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান', নারায়ে তাকবীর, আল্লাহু আকবার', বিজেপির দালালেরা হুশিয়ার, সাবধান'সহ নানা স্লোগান দেন।এসময় শিক্ষার্থীরা বলেন, ভারতের এক কুলাঙ্গার আমাদের নবীকে (সা.) নিয়ে কটূক্তি করেছে। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানাই। যারা নবী (সা.) ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাই। আগামীতেও বাংলাদেশের ভিতরে ও বাইরে যারা এ ধরনের কটূক্তি করবে আমরা তাদের প্রতিহত করব। অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার যেন রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের নাগিব বলেন, ভারতে আমাদের নবীকে নিয়ে যে কটুক্তি করার দুঃসাহস দেখিয়েছে তা সারাবিশ্বের মুসলমানদের হৃদয়কে তারা রক্তাত্ত করেছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, বিজিপি সরকারের পক্ষ থেকে যদি কোন পদক্ষেপ না নেয় তবে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করবো। এরপর সারাদেশে প্রতিবাদের ভাষা বুঝিয়ে দেবব ইনশাআল্লাহ। আরেক শিক্ষার্থী মাসুদ রানা বলেন, নবী (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। নবীজীর বিরুদ্ধে কথা বলে আপনারা ২০০ কোটি মুসলামনদের হৃদয়ে আঘাত করেছে। এটা যদি অব্যাহত রাখেন আমরাও মুম্বাই অভিমুখে যাত্রা করব। আমাদের স্পষ্ট কথা, নবীজীকে নিয়ে কটূক্তিকারী ব্যক্তি যে ধর্মের বা বর্ণেরই হোক আমরা বরদাস্ত করব না। নবীজিকে জানুন, তাকে বুঝুন। আমাদের নবীকে (সা.) নিয়ে কোনো বেয়াদবি করবেন না।এসময় মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।