হেড অফ ডিজিটাল মিডিয়া


মাগুরায় ৮ বছর বয়সী শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। কিন্তু মামলার অন্য তিন আসামি—সজীব শেখ, রাতুল শেখ ও রোকেয়া বেগম খালাস পেয়ে গেছেন। এ রায়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা ও মামলার বাদী আয়েশা বেগম। তিনি বলেন, “হিটুর ফাঁসির রায় হলেও অন্য তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ রায় আমরা মেনে নিতে পারছি না।শনিবার (১৭ মে) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মামলার বাদী পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্চ আদালতে আপিলের বিষয়টি বিবেচনা করা হবে।ঘটনাটি ঘটে ৬ মার্চ, শ্রীপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া। এরপর সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৩ মার্চ ঢাকার সিএমএইচ-এ মারা যায় সে।মামলার চার আসামির মধ্যে হিটু শেখ ছিলেন শিশুটির বড় বোনের শ্বশুর, বাকি তিনজন একই পরিবারের সদস্য। মামলার তদন্ত শেষ করে ১৩ এপ্রিল অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং দ্রুত বিচার কার্যক্রম শুরু হয়ে মাত্র ১২ কার্যদিবসে ২৯ জন সাক্ষীর জবানবন্দির মাধ্যমে মামলার রায় ঘোষণা করা হয়।আছিয়ার পরিবারের দাবি, সব আসামির কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত তারা শান্তি পাবে না। পুরো দেশব্যাপী এই মামলার রায় নিয়ে চলছে আলোচনা ও বিতর্ক।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।