জাতীয়
মাত্র ১০ টাকায় মিলবে প্রতি লিটার দুধ
নুরে আলম সাইমন
পবিত্র রমজান মাস এলেই ব্যবসায়ীরা যেখানে জিনিসপত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত থাকেন, সেখানে ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের এক খামারি। উপজেলার নিয়ামতপুর গ্রামে জেসি অ্যাগ্রো ফার্ম নামে তাঁর একটি গরুর খামার রয়েছে। সে খামার থেকে এবার রমজান উপলক্ষে মোট উৎপাদিত দুধের ৫০ ভাগ তিনি লিটার প্রতি ১০ টাকা দরে বিক্রির ঘোষণা দিয়েছেন।
রমজান উপলক্ষ্যে বাজারে বর্তমানে ৭০ থেকে ৯০ টাকা দরে দুধ বিক্রি হচ্ছে। তাই রোজার প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ১০ টাকা লিটার দুধ বিক্রির এ কাজ চলমান থাকবে বলে জানান খামারি এরশাদ উদ্দিন। এরশাদ উদ্দিনের এ উদ্যোগ এলাকায় বেশ প্রশংসাও কুড়াচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, ১০ টাকা দরে যে কেউ খামারে এসে দুধ কিনতে পারবেনে। এবং প্রতিজন সর্বোচ্চ এক লিটার দুধ পাবেন।
বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান এরশাদ উদ্দিন বলেন, আমরা ১০ টাকা দরে দুধ বিক্রি শুরু করেছি। পুরো রমজান মাসে প্রায় ১ হাজার লিটার দুধ ১০ টাকা দরে বিক্রি করবো।
তিনি আরোও বলেন, রমজান মাসে সবাই দুধ খেতে চায়। বিশেষ করে সাহ্রির সময় এটা অনেকেরই পছন্দের খাবারের তালিকায় থাকে। সে জন্য দুধের দাম বেড়ে যায়। তাই তিনি এ উদ্যোগ নিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়,এরশাদ উদ্দিনের দুধের খামার ছাড়াও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সেবামূলক কাজ করছেন। প্রতিষ্ঠা করেছেন স্কুল, কলেজসহ বেশ কয়েকটি শিক্ষামূলক প্রতিষ্ঠানও।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

.jpg)


