

জুলাই ঐক্য দাবি করেছে, সচিবালয় ও প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করছেন অনেক আমলা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা ৪৪ জন সচিব, ৫১ জন প্রশাসনিক কর্মকর্তা এবং ৯৫ জন ম্যাজিস্ট্রেটের নামসহ তালিকা প্রকাশ করে।তারা অভিযোগ করেন, সাবেক সরকার পতনের পরেও প্রশাসনের অনেক কর্মকর্তারা বহাল তবিয়তে আছেন, যারা আগের সরকারের নির্দেশে মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অগণতান্ত্রিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। জুলাই ঐক্য জানায়, এই তালিকা প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের কাছে হস্তান্তর করা হবে এবং যথাযথ ব্যবস্থা না নিলে আন্দোলনের কর্মসূচি আরও কঠোর হবে।তাদের দাবি অনুযায়ী, ৩১ মে’র মধ্যে উল্লিখিত কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর, তদন্ত কমিটি গঠন, ব্যাংক হিসাব জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা, সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ এবং ১৩২ ধারা বাতিল করতে হবে।তালিকায় উল্লেখ আছে পানি সচিব নাজমুল হাসান, পরিবেশ সচিব ফারহানা আহমেদ, কৃষি সচিব এমদাদ উল্লাহ, সংস্কৃতি সচিব মফিউর রহমান মুজিবসহ আরও অনেকে, যারা কথিতভাবে অতীত সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং বিশেষ সুবিধা নিয়েছেন।জুলাই ঐক্যের হুঁশিয়ারি— দাবি না মানলে ৩১ মে’র পর ‘লং মার্চ টু সচিবালয়’সহ বড় ধরনের আন্দোলন আসবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।