হেড অফ ডিজিটাল মিডিয়া


বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনগত বাধা নেই। আজ বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্ট একটি রিট খারিজ করে দেওয়ায় এই পথ উন্মুক্ত হয়েছে।হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। এর মাধ্যমে ইশরাকের মেয়র হিসেবে শপথে আইনগতভাবে কোনো প্রতিবন্ধকতা রইল না।এই রায়ের পরপরই ইশরাক সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ডিএসসিসির দুই উপদেষ্টা— আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।গত ৮ দিন ধরে ইশরাকের সমর্থকরা রাজধানীর হেয়ার রোডে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। বুধবার রাতেও তারা অবস্থান চালিয়ে যান। আজ ভোর থেকেই সমর্থকদের উপস্থিতি আরও বাড়তে থাকে। বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দেয়।কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়, বাড়ানো হয় নিরাপত্তা। এ সময় দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে থাকেন কর্মীরা।সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকাল থেকে সেখানে মোতায়েন করা হয়: এপিবিএন, র্যাব, বিজিবি, এমনকি সেনাবাহিনীও সতর্ক অবস্থানে ছিল।এই দৃঢ় অবস্থান থেকে সরে না আসার ঘোষণা দিয়ে ইশরাকের সমর্থকরা রাজপথে অনড়। এখন নজর থাকবে— তারা উপদেষ্টাদের পদত্যাগ আদায় করতে পারেন কি না এবং কবে নাগাদ ইশরাক হোসেন মেয়র হিসেবে শপথ নেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।