হেড অফ ডিজিটাল মিডিয়া
-7062.jpeg&w=3840&q=75)

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন—এমনটাই ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “এই নির্বাচন হবে ইতিহাসে সবচেয়ে অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ একটি নির্বাচন, যা শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি গড়ে দেবে।” তিনি আরও জানান, “সংস্কার, বিচার ও নির্বাচন”—এই তিনটি ম্যান্ডেট নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে। রোজার ঈদের মধ্যেই মানবতাবিরোধী অপরাধের বিচার ও প্রাতিষ্ঠানিক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। ড. ইউনূস জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এবারকার নির্বাচন হবে এক ঐতিহাসিক মোড় পরিবর্তনের সুযোগ। জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে এমন প্রার্থী ও দল বেছে নেয় যারা সত্যিকার অর্থেই ‘নতুন বাংলাদেশ’ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি সব রাজনৈতিক দলকে নির্বাচন প্রস্তুতির আহ্বান জানান এবং দেশবাসীকে ভোটের গুরুত্ব অনুধাবন করে সচেতন অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।